শিরোনাম:
বসুন্দিয়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৪

সাঈদ ইবনে হানিফ ঃ প্রেসক্লাব বসুন্দিয়ার হল রুমে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই এপ্রিল দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সবার সভাপতিত্ব করেন প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শহিদুল ইসলাম মিন্টু, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এম এ করিম, সমাজসেবক শেখ তবিবুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাওলানা সাইফুর রহমান, দাতা সদস্য রজি আফরোজ, শুভাকাঙ্খী জিল্লুর রহমানের সাথে প্রেসক্লাবের সংশ্লিষ্ট সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায়, প্রেসক্লাব বসুন্দিয়ার সাথে সংশ্লিষ্ট সাংবাদিকগণের আগামী দিনের কর্মপরিকল্পনা, সামাজিক সচেতনতায় তাদের ভূমিকা, গুণীজন সংবর্ধনা, প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কর্মপরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনামূলক মতামত তুলে ধরা হয়।





















