০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় প্রধানমন্ত্রী হাজিদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে, হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ হতে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর প্রেরণ করা হয়েছে। এ উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬