০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাগআঁচড়ায় যৌথ টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ, দু’জনকে জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় যৌথ টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে সংশ্লিষ্টদের জরিমানাও করা হয়।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মখদুম। এ সময় বিজিবি সদস্যদের পাশাপাশি নাভারণ হাইওয়ে থানা পুলিশও অংশ নেয়।

অভিযান চলাকালে বাগআঁচড়া এলাকায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। আটককৃত জ্বালানির আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার টাকা।

এ ঘটনায় অতিরিক্ত জ্বালানি তেল বিক্রয়ের দায়ে বাগআঁচড়া জহুরা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে যশোরের শার্শা থানার টেংরা গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকসহ সকল ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় যৌথ টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ, দু’জনকে জরিমানা

আপডেট: ০৮:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬