০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে চাষিদের হাতে এ কার্ড তুলে দেন তিনি।

সদর উপজেলার সুরুজ এলাকার বাসিন্দাদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করা মাত্রই টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলে আর্থিক সুবিধা পৌঁছে যায়।

১৫ জন চাষির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। তারা হলেন—আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

কার্ড পাওয়া কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। এগুলো হলো-১. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ২. ন্যায্যমূল্যে সেচ সুবিধা, ৩. সহজ শর্তে কৃষিঋণ, ৪. স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, ৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা, ৬. মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, ৭. কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ, ৯. কৃষি বিমা সুবিধা এবং ১০. ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবেন কৃষকেরা।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬