০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কিডনি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মূলহোতা মঈন র‍্যাবের হাতে নড়াইলে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস এ্যান্ড ইউরোলজি হসপিটালে (সিকেডি) সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মঈন উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পলাতক থাকা এ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঈন উদ্দিনসহ অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে অভিযুক্তরা শ্যামলীতে বাদীর বাসায় গিয়ে চাঁদার টাকা দাবি করে। এ সময় বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোঃ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকায় শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কিডনি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মূলহোতা মঈন র‍্যাবের হাতে নড়াইলে আটক

আপডেট: ০৫:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬