০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৯১

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং টেলিনর গ্রুপের চলমান ও সম্ভাব্য বিনিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান উন্নয়ন এবং নতুন প্রযুক্তি বিশেষ করে ৫জি বিস্তারে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ

আপডেট: ০১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬