ঝিকরগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট: ১০:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২

স্টাফ রিপোর্টার : ”উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মোঃ কামরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হারুণ অর রশীদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।
পৃথক তিনটি প্রতিযোগিতা অর্থাৎ ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়, ১০ বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র ও সিনিয়র গ্রুপ) সবগুলো বিভাগেই ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম স্থান অধিকার করে।
এছাড়া ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমিক পর্যায়ে আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয়, ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় তৃতীয়, ১০ বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র ও সিনিয়র গ্রুপ) আকিজ কলেজিয়েট দ্বিতীয় ও আলিমননেছা উচ্চ বালিকা বিদ্যালয় তৃতীয় এবং ১০ বিজ্ঞান অলিম্পিয়াড (সিনিয়র গ্রুপ) সম্মিলনী মহিলা কলেজ প্রথম, আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয় ও বাঁকড়া ডিগ্রী কলেজ তৃতীয় স্থান লাভ করে। পৃথক ৩টি প্রতিযোগিতায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের এই সাফল্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম। বিকাল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদ।























