জমি বেচাকেনার কর দিতে হবে বিক্রেতাকে: এনবিআর
- আপডেট: ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২২

নিজস্ব প্রতিবেদকঃ জমি কেনা–বেচার সময় ক্রেতা নয়, বিক্রেতার ওপর কর আরোপের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জমির দলিলমূল্য এবং প্রকৃত মূল্যের মধ্যে ফারাক দেখিয়ে কেনাবেচায় কর ফাঁকি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ায় কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
গত (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে এনবিআর ভবনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের চলমান প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব জানান।
এতে আবাসন খাত, চামড়া শিল্প, সিরামিক শিল্পসহ ১৪টি খাত সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন অংশ নেয়।
আবাসন খাতের ব্যবসায়ীরা জমি কেনাবেচায় রেজিস্ট্রেশন ফি এবং উৎসে কর কমানোর দাবি জানায় অনুষ্ঠানে চামড়া শিল্পের উৎসে কর তিন শতাংশ থেকে কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।
জবাবে চামড়া শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাসের কথা জানায় এনবিআর।
আলোচনায় অংশ নিয়ে ভ্যাট প্রদানে নানা হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। এসবকে গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেয় এনবিআর।


























