০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বেনাপোলে ‘আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ৮৫,যশোর-১(শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর এর স্মরণে শার্শা উপজেলার বেনাপোলে ‘আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়নের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-আগ্রহ সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ৮টায় বেনাপোলের রহমান চেম্বারের সানরূফ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল ক্রীড়া সংস্থা (বি.কে.এস) এর আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং পরিচালনা করেন সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য আলী কদরের জেষ্ঠ পুত্র একরামুল কদর বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে.এস-এর নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বি.কে.এস এর—যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য-১ বদরুজ্জামান বনি (ভলিবল), সদস্য-২ আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন), সদস্য-৩ মেহেদী হাসান (ফুটবল), সদস্য-৪ কামরুজ্জামান রনি (ক্রিকেট), সদস্য-৫ আব্দুল বাসেত (ক্রীড়াবিদ) প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, গণমাধ্যমকর্মী আজিজুল হক, জিএম আশরাফ, আনিছুর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, খুব শিগগিরই টুর্নামেন্টের উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণ আয়োজন নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে ‘আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: ০২:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬