০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদকঃ সোমবার নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের আগামী ভোট ১২ মে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।”

আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়।

এরইমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। দলগুলো তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

ইসি সূত্র আরও জানায়, বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

Please Share This Post in Your Social Media

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে

আপডেট: ০২:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬