১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

দিবসটি পালন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রং তুলির আঁচড়ে বাহারি রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। গণপূর্ত বিভাগের কর্মীদের মাসব্যাপী পরিশ্রমে সৌধ চত্বরের সিঁড়িসহ নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। দেয়া হয়েছে নতুন রূপ।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রায় ১ মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বাহারি রংয়ের ফুল দিয়ে স্মৃতিসৌধের সবুজ চত্বরকে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজই পুরোপুরি শেষ।’

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিকসহ লাখো মানুষের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত।

অন্যদিকে স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার এবং স্থাপন করা হয়েছে উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদারসহ সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সহস্রাধিক সদস্য।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা লোকজন যেন নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন, এজন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’

তবে এবার বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে জাতীয় স্মৃতিসৌধে বর্ণিল আলোকসজ্জা করা হয়নি বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘জালানি অপচয় রোধের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে সাভার উপজেলার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’ এদিন বিভিন্ন এতিমখানা এবং হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আপডেট: ১২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬