০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

বারগঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশানে শান্তিপূর্ণভাবে কালীপূজা ও বিসর্জন সম্পন্ন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১৪

স্টাফ রিপোর্টার, বাবু বিশ্বজিৎ বসু:: মাগুরা জেলা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের বারগঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে এলাকায় ছিল ভক্তদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।

পূজার দিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটে। নিয়মিত পূজা-অর্চনা, আরতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হয়। সন্ধ্যায় বিশেষ পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যা ভক্তদের মধ্যে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।

পূজা শেষে যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। বিসর্জনের সময় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় লোকজন ও চাকরি জীবি দায়িত্ব পালন করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিসর্জন কার্যক্রম শেষ হয়।

আয়োজক ৮ গ্রামর চাকুরীজীবী কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলে এবারের পূজা ও বিসর্জন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাবু হরে কৃষ্ণ ব্যানার্জী, বাবু রাম ব্যানার্জী, বাবু মিলন কুমার মিত্র, বাবু সনৎ কুমার সেন ও বাবু গৌরাঙ্গ মন্ডল এবং বাবু সৌরভ বিশ্বাস, পলাশ বিশ্বাস, সৌমিত্র রায়, প্রসেঞ্জিৎ সিকদার, সুধাংশু মল্লিক প্রানকৃষ্ণ বিশ্বাস,এছাড়া আরও অনেকের নেতৃত্বে আগামী দিনেও এ ধরনের ধর্মীয় আয়োজন আরও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহলও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

বারগঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশানে শান্তিপূর্ণভাবে কালীপূজা ও বিসর্জন সম্পন্ন

আপডেট: ০৮:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬