শিরোনাম:
শালিখায় ঈদ উপহার বিতরণ
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১২৪

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শালিখায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণ পাঠাগার।
১৮ মার্চ বুধবার চাল চিনি সেমাই দুধ ও কিচমিচ সংবলিত সুহৃদ ঈদ উপহার নিয়ে তালিকা ভুক্ত বাড়িতে প্যাকেট পৌঁছে দেয় স্বর্ণ পাঠাগারের সদস্যগন।
পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস বলেন, যদিও চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি নাই। তবু আমরা আমাদের সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
প্রতিষ্ঠানটি প্রতি বছর ঈদে অসহায় মানুষের পাশে দাড়িয়ে এ কাজ করে থাকে। অপর সদস্য উজ্জ্বল কুমার রায় বলেন, ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমাদের এ প্রক্রিয়া। তিনি সমাজের উচ্চবর্গের সেবার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।






















