০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঝিনাইদহে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয়” শীর্ষক একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে । ১৪ মার্চ সকাল ১০ টায়, স্থানীয় আহার রেস্টুরেন্টর কনফারেন্স রুমে, VIBE(Voters Informed for A Better Election) প্রজেক্ট এর উদ্যোগে এবং ইয়ুথ কমিউনিকেটর টিমের আয়োজনে এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ পিএফজি’র সমন্বয়কারী শরীফ মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন, জেলা সুজনের সদস্য ও সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এন. এম. শাজালাল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম এবং জেলা সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন।

সংলাপে সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি, সাধারণ ছাত্র-ছাত্রী, বিকশিত নারী নেটওয়ার্কের সদস্য, মুক্তিযোদ্ধা, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক ও বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের কাছে তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, “তরুণরা যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে সচেতন ও সক্রিয় হয়, তবে দেশ একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।”

ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ডা. এইচ. এম. মনতাজুল করিম বলেন, “নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের চর্চা ছাড়া একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তরুণদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে হবে।”

ছাত্রদলের জেলা সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম বলেন,
“তরুণদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাহমুদ বলেন, “তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা গেলে দেশ একটি ইতিবাচক পরিবর্তনের দিকে এগোবে।”
ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, “যুবসমাজকে দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব তৈরির সুযোগ দিলে তারা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঝিনাইদহ জেলার আহ্বায়ক শারমিন সুলতানা বলেন, “নারী ও তরুণদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

বিকশিত নারী নেটওয়ার্কের জেলা সভাপতি সালেহা বেগম বলেন, “তরুণ সমাজের অগ্রগতির সঙ্গে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এছাড়াও বক্তব্য দেন ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু, সাংস্কৃতিক কর্মী একরামুল হক লিকু, সুজন ঝিনাইদহ জেলা কমিটির সদস্য এনামুল কবির বাবুল, অ্যাডভোকেট সালমা বেগম, পি এফজি সদস্য সোহাগ হাসান, সুজন জেলা কমিটির সহ-সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজের প্রধান প্রত্যাশা হলো—দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, মানসম্মত শিক্ষা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।

সংলাপে অংশগ্রহণকারীরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাজনীতিতে সহনশীলতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একইসাথে নাগরিক সমাজের প্রতি তরুণদের আহ্বান জানানো হয়—সমাজে ন্যায়, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাসুদ রানা, VIBE প্রজেক্টের ঝিনাইদহের ইয়ুথ ফ্যাসিলিটেটর ফারদিন আহমেদ মারুফ, আনিকা বৈশাখী, রাতুল হাসান, তাহমিনা ইবনে হাসিমসহ আরও অনেকে।

সংলাপের মাধ্যমে নতুন সরকারের কাছে তরুণ সমাজের প্রত্যাশা তুলে ধরা এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে তরুণদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ ধরনের নাগরিক সংলাপ তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্র ও সমাজ গঠনে তাদের সক্রিয় ভূমিকা পালনে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

আপডেট: ০৯:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬