মাগুরা জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন
- আপডেট: ০৭:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৭

মাগুরা প্রতিনিধিঃ জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ শ্রীপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।
৯ মার্চ তিনি শ্রীপুর উপজেলা পরিষদ, শ্রীপুর থানা, শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিস ও হরিন্দী আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। শ্রীপুর থানা পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও স্বচ্ছতার সাথে প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। হরিন্দী আশ্রয়ন কেন্দ্র পরিদর্শনের সময় সেখানে বসবাসরত সুবিধাভোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং আশ্রয়ণ কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




















