০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও জনগণের স্বার্থে বাহিনীর জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এ সময় আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক। উন্নয়নের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

আপডেট: ০৮:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬