১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মাগুরার মঘী ইউনিয়নের ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • /

শালিখা (মাগুরা) প্রতিনিধি: লক্ষণ কুমার মন্ডল…
মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালি সড়কে ফটকী নদীর উপর ১৫০.২০ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ)সকাল ১১ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিতব্য এ সেতুর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৪ সালে এবং ১ মার্চ ২০২৭ সালের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সংসদ সদস্য স্থানীয় ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কিছু ভূমি-সংক্রান্ত জটিলতার বিষয় উঠে এলে তিনি সংশ্লিষ্ট মালিকদের সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করে,এবং তিনি আরো বলেন আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে বিষয়টি ব্যবস্থা নিতে বলবো।

উল্লেখ্য, ফটকী নদীর পাড় ঘেঁষে অবস্থিত প্রাচীন ভাবনহাটি বাজার একসময় ছিল অঞ্চলের অন্যতম প্রাণকেন্দ্র। নদীপথে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসা-যাওয়া করতেন। তবে সড়ক উন্নয়নের ফলে নদীকেন্দ্রিক এ বাজারের ক্রেতা-বিক্রেতার সমাগম উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পাশাপাশি নদীর উপর সেতু না থাকায় এপারের বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন।

স্থানীয়দের আশা, সেতুটি নির্মিত হলে শিক্ষার্থীদের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। একই সঙ্গে মৃতপ্রায় ভাবনহাটি বাজারেও নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি রুবায়েদ হোসেন খান, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা সহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, এলজিইডি’র কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মাগুরার মঘী ইউনিয়নের ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান

আপডেট: ০৯:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬