০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আজ জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • /

গ্রামের সংবাদ ডেস্ক : রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকাল সাড়ে ৫টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগদান করবেন।

উল্লেখ্য, শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে ওইদিনই ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আজ জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ০৫:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬