শিরোনাম:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদকঃ দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ৫৪ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
তিনি আরও জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারে ঢাকা থেকে ৫৪২ কিলোমিটার দূরে।
এর আগে সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদফতরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
























