১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের আদলে দেশের সব কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেওয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে।’

কৃষকরা এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন— এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা এই কার্ডের আওতায় থাকবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘কৃষকরা কৃষিজ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সকল ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে।’

কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা হবে বলেও জানান মন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতির দিকে যাচ্ছি, যেন কোনো মধ্যস্বত্বভোগী বা লিকেজ না থাকে। একজন মোবাইল সিম ক্রেতা যেমন সরাসরি সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কোনো তৃতীয় পক্ষ থাকবে না।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের সকল কৃষককেই এই কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে।’ তবে এর সঠিক সময়সীমা প্রস্তুতির ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট: ১১:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬