শিরোনাম:
নিয়োগ বাতিল তাজুল এর : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৩

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ই আগস্ট অভ্যুত্থানের পর তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।


























