নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- আপডেট: ০৯:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬২

স্বপন কুমার দাস, নড়াইলঃ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নেতৃবৃন্দ নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
১৫ ফেব্রুয়ারি(রবিবার) জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে এসময়ে উপস্থিত ছিলেন আরজেএফ’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল, সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ-উল আলম (ছিদ্দিকী), সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক জুয়েল শরীফ প্রমূখ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসকের নিকট নড়াইল জেলা কমিটির অনুমোদিত তালিকা তুলে দেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী ও নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সম্প্রতি দেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালামের সার্বিক কার্যক্রম ও নির্বাচন পরবর্তী ভূমিকা শীর্ষক আলোচনা করা হয়। এসময়ে নড়াইল জেলা আরজেএফ’র সকল সাংবাদিকদের পাশে থাকার আহবান করেন তিনি। সর্বশেষ নড়াইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের পাশে থাকার জন্য জেলা প্রশাসকের প্রশংসা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।






















