ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২৭ :
- আপডেট: ০৮:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৫৫

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭জনকে বিজিবি কর্তৃক আটক।
সোমবার ভোরে ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮জন পুরুষ, ১২জন নারী, ৫জন শিশু ও ২জন তৃতীয় লিঙ্গ।
সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ৮জন পুরুষ, ১২জন নারী, ৫জন শিশু ও ২জন তৃতীয় লিঙ্গ এর ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন।
আটককৃত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেফতার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।






















