০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঝিনাইদহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত – ১০

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৭৫

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধি’পত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দূ-পক্ষের সং’ঘর্ষে অন্তত ১০ জন আ’হত হয়েছে। আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরো’ধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি দু-গ্রপের মধ্যে বেশ কয়েকবার মারামারি হয়।

আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হলে ঘটনাটি দু-গ্রুপের সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আ’হত হয়। এসময় ২টি বাড়ী ভাংচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত – ১০

আপডেট: ০৫:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫