শাহাবাজপুর যুব সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী
- আপডেট: ০৬:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৭৩

চাপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর যুব সমাজ কল্যাণ পরিষদের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক মহৎ উদ্যোগ—বৃক্ষরোপণ কর্মসূচী।
“সবুজে বাঁচি, সবুজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের বর্তমান সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হানুল কবির,সাবেক সেক্রেটারি আসিক রেজা ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ করা হয় ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজ, পারদিলালপুর দাখিল মাদ্রাসা ও ৯নং শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সোমবার সকালে অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ একরামুল হক।
ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, হুমায়ূন কবির, পারদিলালপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, সহকারী শিক্ষক তজিবুর রহমান ,জার্জিস আলী, ৯নং শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহানা বানু, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ সকল শিক্ষক।
সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন-“গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে গাছ লাগাতে হবে।”
গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু আমাদের অক্সিজেন দেয় না বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সাহায্য করে।
এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করছি—
“একটি গাছ লাগাই, পৃথিবী বাঁচাই।”
আমরা বিশ্বাস করি, আমাদের ছোট এই উদ্যোগই একদিন সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার ভিত্তি হবে।






















