১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ঢামেকে নুরকে দেখতে গিয়ে অবরুদ্ধ ড. আসিফ নজরুল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৮১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) নেওয়া হয়।

নুরের খোঁজ নিতে রাত ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।

Please Share This Post in Your Social Media

ঢামেকে নুরকে দেখতে গিয়ে অবরুদ্ধ ড. আসিফ নজরুল

আপডেট: ০১:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫