১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ১৩৭

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগদান শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এরআগে থাইল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাংককের সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা দুই দিনের থাইল্যান্ড সফরে বিমসটেক সম্মেলনে যোগদান ছাড়াও সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন।

গত ২ থেকে ৪ এপ্রিল তিন দিনের বিমসটেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আপডেট: ১২:০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫