০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চৌগাছায় ড্রাগন বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার, কৃষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার এবং এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই-২০২৬) রাত প্রায় ৯টা ৪০ মিনিটে চৌগাছা থানার এসআই জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে থানার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ভোগদখলীয় ড্রাগন বাগানে তল্লাশি চালানো হয়।

এ সময় বাগানের পূর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঁচা গাছটির ওজন প্রায় ২ কেজি ৬০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে মোঃ নান্নু মিয়া (৫০) কে গ্রেফতার করে।

চৌগাছা থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় ড্রাগন বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার, কৃষক গ্রেপ্তার

আপডেট: ০১:৫৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬