শার্শায় পুলিশের অভিযানে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আশা আটক
- আপডেট: ০২:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ২২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই-২০২৬) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার শ্যামলাগাছী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মণ্ডলের নেতৃত্বে এএসআই মো. আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল শ্যামলাগাছী গ্রামের বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্বে বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে মো. আশা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির হেফাজত তল্লাশি করে জব্দ তালিকার মাধ্যমে ৩০ বোতল অবৈধ এসকাফ (ESkuf) সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া মো. আশা (৪২) শার্শা থানার দক্ষিণ বুরুজ বাগান (মাঝেরপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল কাশেম।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।






















