যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
- আপডেট: ০৩:০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, (৫ আগস্ট ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে যশোর কোতোয়ালী থানার ঘোপ নওয়াপাড়া গ্রামের ঘোপ নওয়াপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে মো. আল আমিন (২৬)-কে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক মো. আল আমিন যশোর কোতোয়ালী থানার ঘোপ নওয়াপাড়া গ্রামের মো. সাহেব আলী ওরফে ফেলু ও সুফিয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) তাকে আদালতে পাঠানো হয়েছে।





















