ঝিকরগাছায় ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, থানায় অভিযোগ
- আপডেট: ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১২

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাঠ থেকে গভীর নলকূপ এর ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হয়েছে।
এই ঘটনায় মৃত হাজের মোড়লের ছেলে মোঃ মোক্তার আলী (৬২) বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর উত্তরপাড়া মাঠে মোক্তার আলীর একটি গভীর নলকূপ আছে। উক্ত নলকূপে তাঁর নিজের টাকায় কেনা ৩টি ১০ কেভি (KV) ক্ষমতার ট্রান্সফরমার ছিল। গত ১১ই জুলাই রাত ৯টার দিকে তিনি ডিপ টিউবওয়েলের ট্রান্সফরমারগুলো দেখে বাড়িতে চলে যান।
পরদিন ১২ই জুলাই (রবিবার) সকাল ৯টার দিকে মাঠে গিয়ে দেখতে পান, বৈদ্যুতিক পিলার থেকে ২টি ট্রান্সফরমার অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনার কারণে মাঠের আবাদী জমিতে সেচ কার্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় এলাকাবাসী।






















