শিরোনাম:
বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির ইন্তেকাল
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৫

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন আলী ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সাংগঠনিক সূত্রে জানা গেছে, ১২ই জুলাই রাত ১১ টার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি, স্ত্রী সন্তান সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। মহসিন আলী, উপজেলার দোহাকোলা গ্রামের আব্দুল খালেক মোল্লার পুত্র। তিনি বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ছিলেন, ওই সময় তিনি থানা ছাত্রশিবিরের সফল সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে তার মৃত্যুর খবরে, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বিএনপি নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং সাবেক এই ছাত্র নেতার রুহের মাগফেরাত কামনা করেছেন।






















