শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
- আপডেট: ১১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ জুলাই ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ গোগা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ব্যক্তি মো. বাপ্পি হোসেন, তিনি যশোরের শার্শা থানার দাদখালী গ্রামের মো. লাভলু হোসেনের ছেলে।
বিজিবি জানায়, অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে মামলার আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















