১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • /

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের দুই দেশে হামলা চালিয়েছে তেহরান।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা।

আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে এসব হামলার একটি অংশ চালানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের হরমোজগান ও মাহশাহর উপকূলীয় এলাকায় দেশটির সামরিক ঘাঁটি ও কয়েকটি বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান এ অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে আইআরজিসি।

ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলা দেশটির সাবেক সর্বোচ্চ নেতার দাফন ও সংশ্লিষ্ট কর্মসূচির সময় চালানো হয়েছে। তাদের অভিযোগ, ওয়াশিংটন ইরানের ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার চেষ্টা করছে।

এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এক বিবৃতিতে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ পথ ইসলামি প্রজাতন্ত্রের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটিতে সাম্প্রতিক হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া অঙ্গীকারের প্রতি ‘সম্পূর্ণ অবজ্ঞা’ প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা

আপডেট: ০১:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬