শিরোনাম:
চৌগাছায় ট্রাকের ধাক্কায় কিশোর আহত
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চৌগাছা উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নয়ন (১৭) নামে এক কিশোর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ষোলয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান নয়ন উপজেলার ষোলয়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন ষোলয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত হাবিবুর রহমান নয়নের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।





















