১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শার্শায় ২০ বোতল উইংস কফ সিরাপসহ যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল অবৈধ উইংস (WINGS) কফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই-২০২৬) শার্শা থানার জামতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকায় আলামিনের মাছের খামারের মোটরঘরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইংস (WINGS) কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানার খলসী (বাজারপাড়া) গ্রামের রমজান আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৪২)।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৭ জুলাই) আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ২০ বোতল উইংস কফ সিরাপসহ যুবক আটক

আপডেট: ০৬:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬