১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নড়াইলে সুজনের উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ১৪

নড়াইল প্রতিনিধিঃ নাগরিক সম্পৃক্ততা, গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম অংশ হিসেবে নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১২টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অডিটরিয়ামে কলেজ শিক্ষার্থীকে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক নড়াইল জেলা কমিটি।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজনের জেলা কমিটির সভাপতি অবসরঃ প্রফেসর এম আব্দুর রহিম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হায়দার আলী দেওয়ান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ মাসুদুর রহমান রঞ্জু ।

দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা, গণতন্ত্র শক্তিশালীকরণ জ্ঞান বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা।

সুজনের নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান লাবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক মোঃ তারিকুল আলম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজনের নড়াইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান সজল ও দপ্তর সম্পাদক এ.এইচ ফুয়াদ জিলানী।

এছাড়া বক্তব্য রাখেন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রফেসর ড. কালিদাস বিশ্বাস, সুজন নড়াইল জেলা কমিটির সহ সভাপতি আফরোজা খানম ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস প্রমুখ।

এসময় সুজনের জেলা কমিটির নির্বাহী সদস্য স্বপন কুমার দাস,নন্দিতা বোস ও রিপন বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় প্রায় ২৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতের ভোটার ও নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

‘সচেতনতা সৃষ্টি, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই, গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্য নিয়ে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সম্পর্কে সচেতন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৭৫ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ গ্রহণ করে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাচনের গুরুত্ব ও জনঅংশগ্রহণের প্রয়োজনীয়তা বুঝতে এই আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

নড়াইলে সুজনের উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট: ০৬:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬