১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শালিখায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্ল্যাল্টশন কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ১৫

শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি প্ল্যান্টেশন’ কর্মসূচির ধারাবাহিকতায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ জুন মাগুরা জেলার শালিখা উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সমন্বয়ে প্রতিষ্ঠান পর্যায়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

শালিখায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্ল্যাল্টশন কর্মসূচি পালন

আপডেট: ০৫:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬