১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শার্শায় নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন সাংসদ আজীজুর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে সরকারের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় একটি এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন,২০২৬) শার্শা ইউনিয়নের শার্শা-কাশিপুর সড়ক থেকে শার্শার পূর্বপাড়া এলাকার রবিউল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এ.কে.এম নুরুজ্জামান, শার্শা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহম্মদ আলী, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওসমান আলী এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি।

এছাড়া স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ রাস্তা নির্মিত হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

দীর্ঘদিনের প্রত্যাশিত এ রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সরকারের এ জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

শার্শায় নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন সাংসদ আজীজুর রহমান

আপডেট: ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬