১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি-কসমেটিকস-সহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ২১টি শাড়ি, ২টি শার্ট পিস, ২ কেজি জিরা, ২ প্যাকেট পান মসলা, ১৬৪টি চকলেট এবং ১৫২টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এই সমস্ত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান চক্রের তৎপরতা বন্ধে বিজিবি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিশেষ পরিকল্পনার ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ফলশ্রুতিতে আজ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনকারী চোরাচালান এবং মাদক চক্রের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি-কসমেটিকস-সহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬