১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

শার্শায় ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বারের পদ স্থগিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের দলীয় পদ ও দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে জেলা বিএনপি।

সোমবার (৮ জুন-২০২৬) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে এ ধরনের আচরণ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক মূল্যবোধের পরিপন্থী।

এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল জব্বারের সব সাংগঠনিক পদ ও দায়িত্ব স্থগিত থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, লিখিত জবাব পর্যালোচনা এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বারের পদ স্থগিত

আপডেট: ১০:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬