মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা: শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদান
- আপডেট: ০৯:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৩

লক্ষণ কুমার মন্ডল : মাগুরা জেলা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মে/২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডে সালামি গ্রহণ করেন মাগুরা জেলার পুলিশ সুপার (পিপিএম-সেবা) জনাব মোল্লা আজাদ হোসেন। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব মোঃ সাব্বির আহমেদ।
প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃতকরণ
মে/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অসাধারণ পারফরমেন্স, সফল অভিযান, তথ্য সংগ্রহ, তদন্ত ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের শ্রেষ্ঠ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো:
বিশেষ পুরস্কার:
জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহাদৎ হোসেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মুন্সী রাসেল হোসেন।
শ্রেষ্ঠ এসআই: শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আঃ মালেক।
শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার: সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) অজয় দাস।
শ্রেষ্ঠ এএসআই: মাগুরা থানার এএসআই (নিঃ) মোহাম্মদ এমাদুল হক।
বিশেষ পুরস্কার (ফোর্স): মাগুরা পুলিশ লাইন্সের এএসআই (সশস্ত্র) মিরাজুল ইসলাম
বার্তা: পুলিশ সুপার মহোদয় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।





















