১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রবেশ পথে সকল প্রার্থীকে তল্লাশি ও যাচাই-বাছাই শেষে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়। পরে তারা ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সময়সীমা ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট।

এসময় পুলিশ সুপার আগামী ২৪ মে যশোর পুলিশ লাইন্স-এ লিখিত পরীক্ষার ফলাফল শোনার জন্য সকল প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।

একই সঙ্গে নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ১২:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬