১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • /

গ্রামের সংবাদ ডেস্ক : ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। এর মধ্যেই ব্যতিক্রমী এক গোলাপি রঙের এলবিনো মহিষকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। মহিষটির নাম রাখা হয়েছিল “ডোনাল্ড ট্রাম্প”। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষটি শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায়।

জানা গেছে, পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা মহিষটি লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৯০ কেজি ওজনের মহিষটি ঢাকার জিনজিরার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্মরণ কিনেছেন।

খামারের মালিক জিয়া উদ্দিন বলেন, মহিষটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ খামারে ভিড় করতেন। অতিরিক্ত ভিড়ের কারণে পশুটির ওজন কিছুটা কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই সেটি ডেলিভারি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতেই মহিষটি ক্রেতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুরুতে পরিকল্পনা ছিল ঈদের কাছাকাছি সময়ে ডেলিভারি দেওয়ার, তবে পরিস্থিতির কারণে আগেভাগেই তা করতে হয়েছে।

“ডোনাল্ড ট্রাম্প” নামটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়। অনেকেই দাবি করেছিলেন, মহিষটি দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এমন নাম রাখা হয়েছে। বিশেষ করে এর সামনের চুলের স্টাইল ট্রাম্পের হেয়ারস্টাইলের সঙ্গে মিল রয়েছে বলে দর্শনার্থীদের মন্তব্য।

খামারের মালিক জানান, মহিষটি এলবিনো জাতের হওয়ায় এর গায়ের রং গোলাপি। সাধারণত এই জাতের মহিষ শান্ত স্বভাবের হয়। প্রায় চার বছর বয়সী মহিষটিকে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া জানান, প্রতিদিন নিয়ম মেনে মহিষটিকে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি, খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস খাওয়ানো হতো। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরিচর্যাও করা হয়েছে।

এদিকে, মহিষটিকে দেখতে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল আসছে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নাকচ করেছেন।

খামার সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে পরিচালিত এই খামারে এবার দুই শতাধিক কোরবানিযোগ্য পশু ছিল। এর মধ্যে গরু, মহিষ, ছাগল ও ভেড়া ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল গোলাপি মহিষ “ডোনাল্ড ট্রাম্প”।

Please Share This Post in Your Social Media

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

আপডেট: ১১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬