০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • /

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় থালাপতি।

আজ মঙ্গলবার জারি করা এক সরকারি আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত এসব দোকান দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া বা বন্ধ করতে বলা হয়েছে।

মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত মদের দোকানগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়েছে।

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে বন্ধের তালিকায় থাকা ৭১৭ দোকানের মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নেওয়া বিজয়ের এই সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তার সরকার। তবে তাসম্যাক রাজ্যের অন্যতম প্রধান রাজস্ব আয়ের উৎস হওয়ায় সিদ্ধান্তটি সরকারের আয়ে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

৫১ বছর বয়সী জোসেফ বিজয় থালাপতি রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠিত হয়।

বর্তমানে বিধানসভায় বিজয়ের দলের ১০৭টি আসন রয়েছে। শরিকদের ১৩ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি শিগগিরই আস্থা ভোটের মুখোমুখি হবেন।

মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট স্থাপন।

Please Share This Post in Your Social Media

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

আপডেট: ০৩:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬