০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • /

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত ‘সম্ভব।’ ইরানের সামরিক সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি শনিবার (২মে) এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে বলেন, “প্রমাণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।”

ইরা হামলার জন্য প্রস্তুতে উল্লেখ করে তিনি বলেন, “শত্রুদের জন্য তাদের কল্পনারও বাইরের বিস্ময়কর পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।”

মুখপাত্র বলেন, “মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড ও বিবৃতিগুলো মূলত গণমাধ্যমের মাধ্যমে পরিচালিত, যার প্রথম উদ্দেশ্য হলো তেলের দামের পতন ঠেকানো এবং দ্বিতীয়ত, নিজেদের সৃষ্ট জঞ্জাল থেকে নিজেদেরকে মুক্ত করা।”

যুক্তরাষ্ট্র যদি পরিস্থিতি আরো উত্তপ্ত করার পরিকল্পনা করে, তবে ইরানের সশস্ত্র বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ উল্লেখ করে এই ইরানি কর্মকর্তা বলেন, “আমেরিকানদের যেকোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামির জন্য সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”

এদিকে, ইরানের সরকারি গণমাধ্যমগুলোও হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের বিষয়ে একটি আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা শনিবার বলেছে, “পারস্য উপসাগরে ইরানের প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলরেখা এবং হরমুজ প্রণালির ওপর আধিপত্য ও নিয়ন্ত্রণের মাধ্যমে আইআরজিসি (বিপ্লবী রক্ষীবাহিনী) নৌবাহিনী এই জলপথকে প্রিয় ইরানি জনগণের জন্য জীবিকা ও শক্তির উৎস এবং এই অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির উৎসে পরিণত করবে।”

তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য শুক্রবার তাদের সর্বশেষ প্রস্তাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের এই প্রস্তাবে সন্তুষ্ট নন।

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আপডেট: ১০:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬