০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • /

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৪ এপ্রিল) যে তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন বলে জানান।

৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার অস্ত্রোপচারের পর তার শরীরে একটি ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে ও এর চিকিৎসা সম্পন্ন করা হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত সময়ে যাতে বিষয়টি প্রকাশ না পায়, সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন ও আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে থাকায় নেতানিয়াহু জানান, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন ও এখন ‘চমৎকার’ শারীরিক অবস্থায় রয়েছেন।

নেতানিয়াহু বলেন, দেড় বছর আগে আমি একটি বড় কিন্তু ‘নিরীহ’ প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচার করাই। এরপর থেকে আমি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের মধ্যে ছিলাম।

তিনি আরও বলেন, সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ছোট দাগ ধরা পড়ে। পরীক্ষা করে দেখা যায়, এটি ক্যানসারের খুব প্রাথমিক স্তরের টিউমার, যার কোনো বিস্তার বা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।

নেতানিয়াহু জানান, চিকিৎসকেরা তাকে দুটি পথ দেখিয়েছিলেন- একটি হলো চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণ দূর করা, অন্যটি হলো এটি নিয়েই জীবনযাপন করা। তিনি বলেন, আপনারা আমাকে চেনেন। কোনো সম্ভাব্য ঝুঁকির কথা আগে থেকে জানলে আমি তাৎক্ষণিকভাবে সেটি মোকাবিলা করতে চাই। এটি যেমন জাতীয় পর্যায়ে সত্য, তেমনি ব্যক্তিগত জীবনেও। তাই আমি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও দাবি করেন, জেরুজালেমে তার চিকিৎসার মাধ্যমে সমস্যাটি পুরোপুরি দূর হয়েছে ও এর কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই।

শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার এই খোলামেলা তথ্য তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে আকস্মিক হামলা চালানোর পর যাতে ইরান ‘ভুয়া প্রচারণা’ চালাতে না পারে, সে কারণে তিনি দুই মাস ধরে প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করার অনুরোধ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

আপডেট: ০৮:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬