না ফেরার দেশে চলে গেলেন বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা
- আপডেট: ০২:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন, পুটখালী ইউনিয়ন এর মৃত্যু আজগার চেয়ারম্যানের বড় ছেলে ও ২০০০ এসএসসি ব্যাচের সাবেক সভাপতি হিরনের পিতা এবং বেনাপোল সি এন্ড এফ ব্যবসায়ী আসাদুজ্জামান আশা।
বুধবার (২২শে এপ্রিল ২০২৬) ভোর রাতে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৬৫) বছর।তিনি ২ ছেলে ১ কন্যাল সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
২২শে এপ্রিল সাড়ে ১১ টার সময় তার জানাযা নামাজ মাহবুব হক এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি মেহেরুল্লাহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা, মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জনাজা নামাজে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি মেহেরুল্লাহ, বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হাক ইমদাদ, সাবেক কৃষক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সদস্য ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০ এসএসসি ব্যাচ কমিটির আহবায়ক ইউনুচ আলী, আতাউর রহমান, জনি হায়দার, কিতাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রিজাউল ইসলাম ওয়াসিম, কুরবান আলী, ইকরামুল, নজরুল
ইসলাম,গালিব, বিল্লাল, লিটন ও গ্রামবাসীসহ ধর্মপ্রাণ মুসলমান এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
তাঁর এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





















