০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৮ আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত মামলা, চুরি মামলার সন্দেহভাজনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোর থেকে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন— টেংরা গ্রামের মো. নয়ন হাসান (১৯) ও মাসুদ রানা (১৯)।

অন্যদিকে, শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. লাবলু মিয়া ও এএসআই মো. আজমুল হুদা মিঠুর নেতৃত্বে পৃথক অভিযানে পাঁচটি ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামি এবং দুইটি জিআর ওয়ারেন্টভুক্ত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— গোগা গ্রামের মো. ওমর ফারুক, চান্দুড়িয়ার ঘোপ গ্রামের মো. আজগর আলী (৫৫) এবং রামচন্দ্রপুর (দক্ষিণপাড়া) গ্রামের মো. ইকবাল হোসেন (৩২)।

এছাড়া, এসআই শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে চুরি মামলার সন্দেহভাজন আসামি দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মো. জামির সর্দারকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, এসআই শেখ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ বেনেখড়ি গ্রামে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করেন। তারা হলেন— সামটা (পশ্চিমপাড়া) গ্রামের মো. হুসাইন মন্ডল (৩৪) এবং বেনেখড়ি গ্রামের মোছা. সাবিকুন্নাহার (২৩)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৮ আসামি গ্রেফতার

আপডেট: ০৬:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬