১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যুদ্ধবিরতি ভেঙে ইরানে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৬৮

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির ঘোষণা আসার পরদিনই ইরানের একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।

পাল্টা হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে দেশটি।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে শোধনাগারের বিভিন্ন স্থাপনায় একাধিক বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা ও অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং স্থাপনাগুলো রক্ষায় কাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও দাবি করা হয়েছে।

হামলার পর রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং জানায়, প্রতিক্রিয়া হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, লাভান দ্বীপে হামলার এক ঘণ্টার মধ্যেই পাল্টা এই অভিযান শুরু হয়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য তেহরান একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে। তাঁর ঘোষিত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত আসে।

নতুন করে এই হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

যুদ্ধবিরতি ভেঙে ইরানে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট: ১১:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬